ধানের শীষে ভোটের আহ্বান মিন্টুর

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মিন্টু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটগ্রহণ নয়; এটি দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্ন। ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশ কোন পথে এগোবে। তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশে সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের নিরাপদ বসবাস নিশ্চিত করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে মিন্টু বলেন, অতীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ ও সামাজিক খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘ভোট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সচেতন সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।’ বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদে সমাজ

ধানের শীষে ভোটের আহ্বান মিন্টুর

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মিন্টু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটগ্রহণ নয়; এটি দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্ন। ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশ কোন পথে এগোবে।

তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশে সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের নিরাপদ বসবাস নিশ্চিত করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে।

নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে মিন্টু বলেন, অতীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ ও সামাজিক খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, ‘ভোট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সচেতন সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।’

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদে সমাজ ও অর্থনীতিতে প্রতিফলিত হয়। তাই দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

মিন্টু আশা প্রকাশ করেন, ফেনী-৩ আসনের ভোটাররা ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow