ধানের শীষের গণজোয়ার, পঞ্চগড়ে বিশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে তা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানিয়া পাড়া হয়ে আবার অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতী দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। মিছিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মিছিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। মিছিলটির নেতৃত্ব দেন তাঁর ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। এ সময় নেতাকর্মীরা ১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা ও গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল

ধানের শীষের গণজোয়ার, পঞ্চগড়ে বিশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে তা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানিয়া পাড়া হয়ে আবার অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতী দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। মিছিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মিছিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। মিছিলটির নেতৃত্ব দেন তাঁর ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। এ সময় নেতাকর্মীরা ১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা ও গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। পঞ্চগড়ের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পঞ্চগড়কে আইনের শাসন ও সুশাসনের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার চালানোর আহ্বান জানান। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow