ধানের শীষের প্রচার করা সেই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার অভিযোগ ওঠা মো. আক্তার হোসেন নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আকিব ওসমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর প্রকাশিত হওয়ার পর জেলা নির্বাচন অফিসের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আক্তার হোসেনকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কেন তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা তিন দিনের মধ্যে জবাব দিতে শোকজ নোটিশও দেওয়া হয়েছে। মো. আক্তার হোসেন সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে সরকারি প্রশিক্ষণ নেন। এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) ওই কর্মকর্তার ধানের শীষ প্রতীকের প্রচারণার বেশকিছু ফেসবুক পোস্ট এ প্রতিবেদকের হাতে আসে। পর

ধানের শীষের প্রচার করা সেই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার অভিযোগ ওঠা মো. আক্তার হোসেন নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আকিব ওসমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর প্রকাশিত হওয়ার পর জেলা নির্বাচন অফিসের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আক্তার হোসেনকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কেন তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা তিন দিনের মধ্যে জবাব দিতে শোকজ নোটিশও দেওয়া হয়েছে।

মো. আক্তার হোসেন সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে সরকারি প্রশিক্ষণ নেন।

এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) ওই কর্মকর্তার ধানের শীষ প্রতীকের প্রচারণার বেশকিছু ফেসবুক পোস্ট এ প্রতিবেদকের হাতে আসে। পরে এ নিয়ে ওইদিন ‘ধানের শীষের পক্ষে প্রচারণায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, এলাকায় ক্ষোভ’ শীর্যক প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow