ধানের শীষের প্রচারণায় সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি 

জামালপুরের বকশীগঞ্জে ধানের শীষের ভোট চাইলেন বাংলানিউজ২৪ ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আলোচিত প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। তিনি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ছিলেন।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধানের শীষের পক্ষে তার ভোট চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, মাহমুদুল আলম সাধুরপাড়া এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চাইছেন। এ সময় ভিডিওতে মাহমুদুল আলম বাবুকে বলতে শোনা যায়- ‘এই সাধুরপাড়া মানে এই বকশীগঞ্জ থানার ৭টি ইউনিয়ন, তার মধ্যে আমার বকশীগঞ্জে যেহেতু বড় একটি কাজ করে দিয়েছে, আগে কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে এবারও যেন ওর চেয়ে বেশি কিছু করে নিতে পারি এবং ১২ তারিখে সবাই সুষ্ঠভাবে আপনারা সকাল সকাল ভোটটা ধানের শীষে দেবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।’ হত্যা মামলার আসামি প্রকাশ্যে ভোট চাওয়ার এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।  জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর ১ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন কর

ধানের শীষের প্রচারণায় সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি 
জামালপুরের বকশীগঞ্জে ধানের শীষের ভোট চাইলেন বাংলানিউজ২৪ ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আলোচিত প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। তিনি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ছিলেন।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধানের শীষের পক্ষে তার ভোট চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, মাহমুদুল আলম সাধুরপাড়া এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চাইছেন। এ সময় ভিডিওতে মাহমুদুল আলম বাবুকে বলতে শোনা যায়- ‘এই সাধুরপাড়া মানে এই বকশীগঞ্জ থানার ৭টি ইউনিয়ন, তার মধ্যে আমার বকশীগঞ্জে যেহেতু বড় একটি কাজ করে দিয়েছে, আগে কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে এবারও যেন ওর চেয়ে বেশি কিছু করে নিতে পারি এবং ১২ তারিখে সবাই সুষ্ঠভাবে আপনারা সকাল সকাল ভোটটা ধানের শীষে দেবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।’ হত্যা মামলার আসামি প্রকাশ্যে ভোট চাওয়ার এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।  জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর ১ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। উল্লেখ্য, বাংলানিউজ২৪ ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকায় হামলার শিকার হন। হামলার পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তিনদিন পর ২০২৩ সালের ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় মাহমুদুল আলম বাবুকে প্রধান করে ২২ জনকে আসামি করা হয়। ওইদিনই পঞ্চগড় থেকে মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন। পরে উচ্চ আদালতে জামিন নিয়ে ২০২৪ সালের ১০ জুলাই কারাগার থেকে মুক্তি পান। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই বাবু আত্মগোপনে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow