‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, সালথা-নগরকান্দার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বাবার মৃত্যুর পর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ধানের শীষের বিজয় হলে আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আগুলদিয়া গ্রামে শচীন রায়ের বাড়িতে সনাতন ধর্মীয় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলব। আমরা মানুষের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সমাজকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চাই।  এ সময় উপস্থিত ছিলেন, ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতু

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, সালথা-নগরকান্দার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বাবার মৃত্যুর পর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ধানের শীষের বিজয় হলে আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আগুলদিয়া গ্রামে শচীন রায়ের বাড়িতে সনাতন ধর্মীয় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলব। আমরা মানুষের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সমাজকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন, ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সমাজ সেবক সায়েম মিয়া টিটন, সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিএনপির নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow