ধানের শীষের সিল দেয়া শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল দেয়া শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটা‌নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক। আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয়। একইসাথে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ ব‌্যাপারে সহকারী রিটা‌নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব‌্যালট পেপার বাক্সে ফেলানোর আগেই তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ত

ধানের শীষের সিল দেয়া শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল দেয়া শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটা‌নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক। আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয়। একইসাথে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ ব‌্যাপারে সহকারী রিটা‌নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব‌্যালট পেপার বাক্সে ফেলানোর আগেই তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow