নওগাঁয় ৭ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক
নওগাঁয় বাসচালককে মারধর এবং কাউন্টার ভাঙচুরের জেরে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে টানা কয়েক ঘণ্টা আলোচনার পর বিকেল সাড়ে ৫টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে, সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে ১০-১৫ জন যুবকের বিরুদ্ধে একতা পরিবহনের চালককে মারধর এবং কাউন্টার ভাঙচুরের অভিযোগ উঠে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা থেকে নওগাঁ-বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এদিকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চলাচলরত যাত্রীরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। চালক যাত্রী নামিয়ে দিয়ে বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই চালককে মারধর করেন। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান
নওগাঁয় বাসচালককে মারধর এবং কাউন্টার ভাঙচুরের জেরে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে টানা কয়েক ঘণ্টা আলোচনার পর বিকেল সাড়ে ৫টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে ১০-১৫ জন যুবকের বিরুদ্ধে একতা পরিবহনের চালককে মারধর এবং কাউন্টার ভাঙচুরের অভিযোগ উঠে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা থেকে নওগাঁ-বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা।
এদিকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চলাচলরত যাত্রীরা।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। চালক যাত্রী নামিয়ে দিয়ে বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই চালককে মারধর করেন। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তারা।
বাস চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
তিনি বলেন, শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই নেতা হোক না কেন। প্রশাসন থেকে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
What's Your Reaction?