নওয়াজউদ্দিনের নতুন চমক

বলিউডের গণ্ডি পেরিয়ে এবার পাঞ্জাবি চলচ্চিত্রে অভিষেকের পথে হাঁটছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন একটি পাঞ্জাবি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তার সঙ্গে আলোচনা চলছে। আর এই সিনেমায় তার বিপরীতে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়াকে। খবর অনুযায়ী, সিনেমাটি প্রযোজনা করতে পারেন পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত মুখ গিপ্পি গ্রেওয়াল। যদিও এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। আরও পড়ুন গুঞ্জনের অবসান, রাজনীতি নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র এনটিআরের আঞ্চলিক ভাষার সিনেমায় নওয়াজউদ্দিনের কাজ করার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে তিনি তেলেগু সিনেমা ‘সৈন্ধব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘পেট্টা’ সিনেমায় খলচরিত্রে তার অভিনয়ও প্রশংসিত হয়েছিল। এছাড়া আলোচিত সিনেমা ‘তুম্বাড’র দ্বিতীয় কিস্তিও মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, সোনম বাজওয়া ২০১৩ সালে ‘বেস্ট অব লাক’ সিনেমার মাধ্যমে পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর ‘সর্দারজি ২’, ‘সুপ

নওয়াজউদ্দিনের নতুন চমক

বলিউডের গণ্ডি পেরিয়ে এবার পাঞ্জাবি চলচ্চিত্রে অভিষেকের পথে হাঁটছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন একটি পাঞ্জাবি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তার সঙ্গে আলোচনা চলছে। আর এই সিনেমায় তার বিপরীতে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়াকে।

খবর অনুযায়ী, সিনেমাটি প্রযোজনা করতে পারেন পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত মুখ গিপ্পি গ্রেওয়াল। যদিও এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আঞ্চলিক ভাষার সিনেমায় নওয়াজউদ্দিনের কাজ করার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে তিনি তেলেগু সিনেমা ‘সৈন্ধব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘পেট্টা’ সিনেমায় খলচরিত্রে তার অভিনয়ও প্রশংসিত হয়েছিল। এছাড়া আলোচিত সিনেমা ‘তুম্বাড’র দ্বিতীয় কিস্তিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

নওয়াজউদ্দিনের নতুন চমক

অন্যদিকে, সোনম বাজওয়া ২০১৩ সালে ‘বেস্ট অব লাক’ সিনেমার মাধ্যমে পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর ‘সর্দারজি ২’, ‘সুপার সিং’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্ত করেন। বর্তমানে বলিউডেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সামনে তাকে ‘হাউসফুল ৫’, ‘বাগি ৪’, ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ এবং ‘বর্ডার ২’র মতো সিনেমায় দেখা যাবে।

সম্প্রতি নওয়াজউদ্দিনকে দেখা গেছে ‘রাত অকেলি হ্যায়: দ্য বনসল মার্ডার্স’ সিনেমায়। সেখানে তার সংযত ও গভীর অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে রাধিকা আপটে ও রেবতীর সঙ্গে তার অভিনয় বেশ আলোচিত হয়েছে।

যদিও নতুন পাঞ্জাবি সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু নওয়াজউদ্দিন সিদ্দিকীর সম্ভাব্য এই অভিষেক ঘিরে এরই মধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এমএমএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow