নকআউটে এক গোল নিয়ে বিশ্বকাপে শেষ হলো রোনালদোর অধ্যায়

বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে গেল পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ ও গৌরবময় যাত্রা। ২০২৬ বিশ্বকাপেই শেষবারের মতো খেলেছেন এই কিংবদন্তী। যেখানে পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ৩টি গোল। পুরো বিশ্বকাপ ক্যারিয়াজুড়ে তিনি নকআউট ম্যাচে মাত্র একটি গোল করেছেন। সেটি এসেছে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পর্তুগাল। সেই ম্যাচের সঙ্গে শেষ হয় বিশ্বকাপে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারও। ছয়টি বিশ্বকাপ খেলা রোনালদো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতা হলেও, বিশ্বকাপের নকআউট পর্বে তার অবদান পরিসংখ্যানের বিচারে সীমিতই থেকে গেল। বিশ্বকাপে ১১ গোল করার পাশাপাশি শেষ বিশ্বকাপে তিন গোল করেও নকআউটে মাত্র একটি গোলের রেকর্ড নিয়েই বিশ্বকাপকে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। আরআর/আইএন

নকআউটে এক গোল নিয়ে বিশ্বকাপে শেষ হলো রোনালদোর অধ্যায়

বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে গেল পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ ও গৌরবময় যাত্রা। ২০২৬ বিশ্বকাপেই শেষবারের মতো খেলেছেন এই কিংবদন্তী। যেখানে পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ৩টি গোল।

পুরো বিশ্বকাপ ক্যারিয়াজুড়ে তিনি নকআউট ম্যাচে মাত্র একটি গোল করেছেন। সেটি এসেছে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে।

এরপর শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পর্তুগাল। সেই ম্যাচের সঙ্গে শেষ হয় বিশ্বকাপে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারও।

ছয়টি বিশ্বকাপ খেলা রোনালদো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতা হলেও, বিশ্বকাপের নকআউট পর্বে তার অবদান পরিসংখ্যানের বিচারে সীমিতই থেকে গেল। বিশ্বকাপে ১১ গোল করার পাশাপাশি শেষ বিশ্বকাপে তিন গোল করেও নকআউটে মাত্র একটি গোলের রেকর্ড নিয়েই বিশ্বকাপকে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow