নকল ও প্রশ্নপত্র ফাঁস শিক্ষাব্যবস্থায় আর ফিরবে না: শিক্ষামন্ত্রী

নকল ও প্রশ্নপত্র ফাঁস আর কোনোভাবেই শিক্ষাব্যবস্থায় ফিরে আসবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগেও যেমন কার্যকর পদক্ষেপের মাধ্যমে এসব অনিয়ম দমন করা হয়েছিল, এবারো তেমনি কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

নকল ও প্রশ্নপত্র ফাঁস শিক্ষাব্যবস্থায় আর ফিরবে না: শিক্ষামন্ত্রী

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow