নখের কালি শুকাতে না শুকাতেই আমরা জুলাই সনদ ভুলিয়ে দিতে বসেছি
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জুলাই আন্দোলনে আমাদের চার বছরের সন্তানরাও জীবন দিয়েছে। আমরা যখন দেখেছি বিগত ১৭ বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচন ভুলিয়ে দেওয়া হয়েছিল, আবার বিগত দেড় বছর আমরা লক্ষ্য করলাম যে শেষ সময়ে আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলিয়ে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলিয়ে দিতে বসেছি।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গণভোট ও জুলাই সদনের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা আরও বলেন, আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজ রাস্তায় দাঁড়িয়েছি? সেদিন তারা দাঁড়িয়েছিল সংস্কারের জন্য। আমাদের সন্তানরা বুকে গুলিবিদ্ধ হয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে একটা লেখা লিখেছিল আর সেটা হলো ‘রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে’। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস