নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!
জার্সি কিংবা মুখে রঙ নয়, এবার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে হাতের নখেও। মিয়ামিতে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের পতাকা আঁকিয়ে নিচ্ছেন বিশেষ নেইল আর্টের মাধ্যমে। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকার এই আকর্ষণীয় নকশার জন্য গুনতে হচ্ছে ১০০ মার্কিন ডলার। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা। যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি নেইল সেলুন বিশ্বকাপ উপলক্ষে দিচ্ছে ভিন্নধর্মী এক সেবা। ফুটবলপ্রেমীদের প্রিয় দলের জাতীয় পতাকা আঁকা হচ্ছে হাত ও পায়ের নখে। বিশ্বকাপকে ঘিরে এমন রঙিন সাজে মেতে উঠছেন বিভিন্ন দেশের সমর্থকেরা। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, মরক্কোসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক সব ডিজাইন। তবে মিয়ামিতে সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের পতাকার। শহরটিতে লাতিন আমেরিকানদের আধিক্যের কারণেই এই তিন দলের সমর্থক বেশি। শুধু হাতের নখ নয়, অনেকেই একই নকশা করাচ্ছেন পায়ের নখেও। বিশ্বকাপের পুরো সময়জুড়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের নতুন মাধ্যম হয়ে উঠেছে এই নেইল আর্ট। জার্সি, স
জার্সি কিংবা মুখে রঙ নয়, এবার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে হাতের নখেও। মিয়ামিতে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের পতাকা আঁকিয়ে নিচ্ছেন বিশেষ নেইল আর্টের মাধ্যমে। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকার এই আকর্ষণীয় নকশার জন্য গুনতে হচ্ছে ১০০ মার্কিন ডলার।
বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি নেইল সেলুন বিশ্বকাপ উপলক্ষে দিচ্ছে ভিন্নধর্মী এক সেবা। ফুটবলপ্রেমীদের প্রিয় দলের জাতীয় পতাকা আঁকা হচ্ছে হাত ও পায়ের নখে। বিশ্বকাপকে ঘিরে এমন রঙিন সাজে মেতে উঠছেন বিভিন্ন দেশের সমর্থকেরা।
আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, মরক্কোসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক সব ডিজাইন। তবে মিয়ামিতে সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের পতাকার।
শহরটিতে লাতিন আমেরিকানদের আধিক্যের কারণেই এই তিন দলের সমর্থক বেশি। শুধু হাতের নখ নয়, অনেকেই একই নকশা করাচ্ছেন পায়ের নখেও। বিশ্বকাপের পুরো সময়জুড়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের নতুন মাধ্যম হয়ে উঠেছে এই নেইল আর্ট।
জার্সি, স্কার্ফ কিংবা মুখে রঙের পাশাপাশি এবার নখেও ফুটে উঠছে প্রিয় দেশের পতাকা। বিশ্বকাপের আবেগকে ভিন্নভাবে উদযাপন করতে ফুটবলপ্রেমীদের কাছে এই ব্যতিক্রমী নেইল আর্ট হয়ে উঠেছে নতুন আকর্ষণ।
What's Your Reaction?