নগ্ন হওয়ার প্রস্তাবে পরিচালকের সামনে যে শর্ত রাখেন সাইফ
বলিউড অভিনেতা সাইফ আলি খানের অভিনয়জীবনে ‘ওমকারা’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে এই সিনেমার শুটিংয়ের সময় একটি দৃশ্য নিয়ে পরিচালক ও অভিনেতার মধ্যে মজার একটি কথোপকথন হয়েছিল, যা সম্প্রতি নিজেই প্রকাশ করেছেন সাইফ। এক সাক্ষাৎকারে সইফ জানান, ‘ওমকারা’ সিনেমার একটি দৃশ্যের জন্য তাকে নগ্ন হয়ে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। দৃশ্যটি ছিল আয়নার সামনে দীর্ঘ একটি শট, যা চরিত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন নির্মাতা। তবে সেটে অনেক মানুষের উপস্থিতিতে এমন দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করেন সাইফ। তাই তিনি পরিচালককে পাল্টা একটি শর্ত দেন। অভিনেতার ভাষায়, ‘আমি বিশালকে বলেছিলাম, আপনি যদি আমার সঙ্গে নগ্ন হয়ে দাঁড়িয়ে নির্দেশনা দেন, তাহলে আমিও এই দৃশ্য করব। কিন্তু তিনি রাজি হননি। তাই শেষ পর্যন্ত দৃশ্যটি আর করা হয়নি।’ আরও পড়ুন গৌরীকে বিয়ের পর আমির খানের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ সাইফ আরও বলেন, এখন পেছনে ফিরে তাকালে তার কিছুটা আক্ষেপ হয়। কারণ, ওই দৃশ্যটি থাকলে সিনে
বলিউড অভিনেতা সাইফ আলি খানের অভিনয়জীবনে ‘ওমকারা’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে এই সিনেমার শুটিংয়ের সময় একটি দৃশ্য নিয়ে পরিচালক ও অভিনেতার মধ্যে মজার একটি কথোপকথন হয়েছিল, যা সম্প্রতি নিজেই প্রকাশ করেছেন সাইফ।
এক সাক্ষাৎকারে সইফ জানান, ‘ওমকারা’ সিনেমার একটি দৃশ্যের জন্য তাকে নগ্ন হয়ে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। দৃশ্যটি ছিল আয়নার সামনে দীর্ঘ একটি শট, যা চরিত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন নির্মাতা।
তবে সেটে অনেক মানুষের উপস্থিতিতে এমন দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করেন সাইফ। তাই তিনি পরিচালককে পাল্টা একটি শর্ত দেন। অভিনেতার ভাষায়, ‘আমি বিশালকে বলেছিলাম, আপনি যদি আমার সঙ্গে নগ্ন হয়ে দাঁড়িয়ে নির্দেশনা দেন, তাহলে আমিও এই দৃশ্য করব। কিন্তু তিনি রাজি হননি। তাই শেষ পর্যন্ত দৃশ্যটি আর করা হয়নি।’
সাইফ আরও বলেন, এখন পেছনে ফিরে তাকালে তার কিছুটা আক্ষেপ হয়। কারণ, ওই দৃশ্যটি থাকলে সিনেমাটির উপস্থাপনায় ভিন্ন মাত্রা যোগ হতে পারত বলে তার বিশ্বাস।
বলিউডে সাইফ আলি খানের পথচলা শুরু হয় ১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ্যমে। ক্যারিয়ারের শুরুর দিকে খুব বেশি সাফল্য না পেলেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ‘দিল চাহতা হ্যায়’, ‘বিইং সাইরাস’, ‘এক হাসিনা থি’, ‘সালাম নমস্তে’, ‘রেস’, ‘লাভ আজ কাল’ ও ‘ককটেল’র মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
একসময় তার মা, বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর মনে করতেন, সাইফ শুধু ‘চকোলেট হিরো’ হিসেবেই পরিচিতি পাচ্ছেন। সেই মন্তব্যই তাকে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে অনুপ্রাণিত করে। পরে ‘ওমকারা’য় ল্যাংড়া ত্যাগী চরিত্রে অভিনয় করে অভিনেতা হিসেবে নিজের সামর্থ্যের নতুন প্রমাণ দেন সাইফ।
এমএমএফ/জেআইএম
What's Your Reaction?

