নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাওলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কালাম মোল্যাকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০জুন) রাত সাড়ে ৯টার সময় উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার আগে ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।  মো. কালাম মোল্যা নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাওলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। কালাম মোল্যা মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।  নড়াইল জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা পথরোধ করে বাম হাত এবং পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা আহত কামাল মোল্যাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। এ বি

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাওলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কালাম মোল্যাকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০জুন) রাত সাড়ে ৯টার সময় উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার আগে ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।  মো. কালাম মোল্যা নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাওলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। কালাম মোল্যা মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।  নড়াইল জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা পথরোধ করে বাম হাত এবং পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা আহত কামাল মোল্যাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow