নতুন অ্যাকশন মিশনে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে তার পরবর্তী সিনেমার কাজ। এর নাম ‘এসভিসি৬৩’ (নাম পরিবর্তিত হতে পারে)। অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমাটি ভারতের প্রখ্যাত প্রযোজক দিল রাজুর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি। এর আগে তিনি ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। এবার ‘এসভিসি৬৩’ সিনেমায় তিনি সালমানের বিপরীতে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও অরবিন্দ স্বামী। জানা গেছে, ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যেই এটি নির্মাণ করা হচ্ছে।  মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে সিনেমাটির প্রথম শিডিউলের কাজ শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, সেখানে বিশাল সেট তৈরি করা হয়েছে। ঘনবসতিপূর্ণ শহরের সেই সেটে সালমান খান একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী তিন মাস মুম্বাইসহ ভারতের বিভিন্ন লোকেশন টানা সিনেমাটির শুটিং চলবে। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্

নতুন অ্যাকশন মিশনে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে তার পরবর্তী সিনেমার কাজ। এর নাম ‘এসভিসি৬৩’ (নাম পরিবর্তিত হতে পারে)। অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমাটি ভারতের প্রখ্যাত প্রযোজক দিল রাজুর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি। এর আগে তিনি ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। এবার ‘এসভিসি৬৩’ সিনেমায় তিনি সালমানের বিপরীতে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও অরবিন্দ স্বামী। জানা গেছে, ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যেই এটি নির্মাণ করা হচ্ছে। 

মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে সিনেমাটির প্রথম শিডিউলের কাজ শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, সেখানে বিশাল সেট তৈরি করা হয়েছে। ঘনবসতিপূর্ণ শহরের সেই সেটে সালমান খান একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী তিন মাস মুম্বাইসহ ভারতের বিভিন্ন লোকেশন টানা সিনেমাটির শুটিং চলবে। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, সালমান খান অভিনীত আরও একটি সিনেমা ‘মাতৃভূমি’। যুদ্ধভিত্তিক সিনেমাটি ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও সংবেদনশীল বিষয়বস্তুর কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এটির মুক্তি বর্তমানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এটি কবে নাগাদ মুক্তি পাবে নতুন করে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি নির্মাতা। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow