নতুন আইজিপি-ডিএমপি কমিশনার পদে আলোচনায় যারা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের জোরালো গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের মতো গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন কারা আসছেন, তা নিয়ে প্রশাসনের অন্দরমহলে চলছে ব্যাপক আলোচনা। পুলিশসহ নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, নতুন আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ১২তম ব্যাচের কর্মকর্তা হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের নাম নতুন আইজিপি হতে পারেন বলে আলোচনা রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর র্যাবের ঘুরে দাঁড়ানোর জন্য পুলিশের চৌকস কর্মকর্তা শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আগামী ১৫ মার্চ তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে। আইজিপি হিসেবে অবসরপ্রাপ্ত অতির
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের জোরালো গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের মতো গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন কারা আসছেন, তা নিয়ে প্রশাসনের অন্দরমহলে চলছে ব্যাপক আলোচনা।
পুলিশসহ নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, নতুন আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ১২তম ব্যাচের কর্মকর্তা হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের নাম নতুন আইজিপি হতে পারেন বলে আলোচনা রয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর র্যাবের ঘুরে দাঁড়ানোর জন্য পুলিশের চৌকস কর্মকর্তা শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আগামী ১৫ মার্চ তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে।
আইজিপি হিসেবে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নামও আলোচনায় রয়েছে। এছাড়া আইজিপির আলোচনায় রয়েছেন পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (কো-অর্ডিনেটর, গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠান। ২০২২ সালে তিনি অবসরে যান।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আইজিপি বাহারুল আলমকে ২০২৪ সালে ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ আছে আরও প্রায় ৯ মাস।
ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম নতুন ডিএমপি কমিশনার পদে আলোচনায় রয়েছে। বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর।
একাধিক সূত্র আরও জানায়, বিএনপি সরকার গঠন করায় এখন পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
What's Your Reaction?