নতুন আশঙ্কার কথা জানালেন লেবাননের যোদ্ধারা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের ঘোষণার পরও যুদ্ধবিরতি মানতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ পরিস্থিতিতে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে।  আজ বুধবার তারা এক বিবৃতিতে বলেছে, এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। যদি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হয় তবে ওই পরিস্থিতি ঘটবে। হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি জোর দিয়ে বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরানসহ পুরো অঞ্চল এর পাল্টা জবাব দেবে। আর এবারের জবাব হবে আরও ভয়াবহ।  প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানিয়ে ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এ কথা জানিয়েছে। ইসরায়েলের এমন একপাক্ষিক অবস্থানের পরও দুই সপ্তাহের যুদ

নতুন আশঙ্কার কথা জানালেন লেবাননের যোদ্ধারা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের ঘোষণার পরও যুদ্ধবিরতি মানতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ পরিস্থিতিতে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে। 

আজ বুধবার তারা এক বিবৃতিতে বলেছে, এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। যদি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হয় তবে ওই পরিস্থিতি ঘটবে।

হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি জোর দিয়ে বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরানসহ পুরো অঞ্চল এর পাল্টা জবাব দেবে। আর এবারের জবাব হবে আরও ভয়াবহ। 

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানিয়ে ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এ কথা জানিয়েছে। ইসরায়েলের এমন একপাক্ষিক অবস্থানের পরও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ।

বিবৃতিতে সতর্ক করে আইডিএফ জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় আজ বুধবার ভোরে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow