নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ বহরে নতুন ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনালদো নেভেস জানিয়েছেন, যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে কোম্পানি ডাবল-ডিজিট সংখ্যক বড় উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। তবে ঠিক কতটি বিমান কেনা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। ব্রাজিলে অনুষ্ঠিত বৈশ্বিক এয়ারলাইন প্রধানদের এক সম্মেলনে তিনি বলেন, আগামী ১৫ জুনের মধ্যে ইতিহাদের ফ্লাইট পরিচালনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ বহরে নতুন ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনালদো নেভেস জানিয়েছেন, যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে কোম্পানি ডাবল-ডিজিট সংখ্যক বড় উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। তবে ঠিক কতটি বিমান কেনা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

ব্রাজিলে অনুষ্ঠিত বৈশ্বিক এয়ারলাইন প্রধানদের এক সম্মেলনে তিনি বলেন, আগামী ১৫ জুনের মধ্যে ইতিহাদের ফ্লাইট পরিচালনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow