নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে। দুই পক্ষের মধ্যে সম্প্রতি সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই সেখানে হামলা হচ্ছে। বুধবার (৬ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননে হামলার বিষয়টি আইডিএফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তাৎক্ষণিক হতাহতের তথ্য জানা যায়নি। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।  এই হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের সৈন্যদের কাছাকাছি এলাকায় কয়েকটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এছাড়া আজ সকালে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের এক ডজন গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নতুন সতর্কবার্তা জারি করে। বর্তমানে লেবাননের ওই এলাকাগুলোতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow