নতুন কুঁড়ির পর পালিচড়ার মেয়েদের লক্ষ্য এবার ‘জেএফএ’ ফুটবল টুর্নামেন্ট

সদ্য সমাপ্ত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে বাজিমাতের পর এবার লক্ষ্য জেএফএ ফুটবল টুর্নামেন্ট। ঘরোয়া ও বয়সভিত্তিক ফুটবলে নিজেদের শক্তির জানান দিয়ে চলা পালিচড়ার মেয়েরা এবারও জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে তাদের অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। আগের ম্যাচগুলোর সাফল্যের আত্মবিশ্বাসকে পুঁজি করে পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের এই ধারা ধরে রাখতে পুরোপুরি প্রস্তুত দলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পালিচড়া স্টেডিয়াম থেকে টাঙ্গাইল স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবে অনন্যা খানম ও স্মৃতি কিসকুর রংপুর জেলা দল। আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে ফাইনাল রাউন্ডের খেলা। প্রথম দিন বেলা আড়াইটায় টাঙ্গাইল জেলা দলের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও সাড়ে চারটায় রংপুর জেলা দলের সঙ্গে ঝিনাইদহ জেলা দলের খেলা অনুষ্ঠিত হবে। এই আসরের ফাইনাল হবে ১৬ আগস্ট। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন। জয়ের ধারা অব্যাহত রেখে পালিচড়া তথা রংপুর অঞ্চলের নাম আরও উঁচুতে তুলতে মাঠে নামবে আত্মবিশ্বাসী খুদে ফুটবলাররা-এমনটাই মনে করেন এই দলের

নতুন কুঁড়ির পর পালিচড়ার মেয়েদের লক্ষ্য এবার ‘জেএফএ’ ফুটবল টুর্নামেন্ট

সদ্য সমাপ্ত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে বাজিমাতের পর এবার লক্ষ্য জেএফএ ফুটবল টুর্নামেন্ট। ঘরোয়া ও বয়সভিত্তিক ফুটবলে নিজেদের শক্তির জানান দিয়ে চলা পালিচড়ার মেয়েরা এবারও জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে তাদের অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।

আগের ম্যাচগুলোর সাফল্যের আত্মবিশ্বাসকে পুঁজি করে পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের এই ধারা ধরে রাখতে পুরোপুরি প্রস্তুত দলের খেলোয়াড়রা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পালিচড়া স্টেডিয়াম থেকে টাঙ্গাইল স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবে অনন্যা খানম ও স্মৃতি কিসকুর রংপুর জেলা দল।

jago

আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে ফাইনাল রাউন্ডের খেলা। প্রথম দিন বেলা আড়াইটায় টাঙ্গাইল জেলা দলের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও সাড়ে চারটায় রংপুর জেলা দলের সঙ্গে ঝিনাইদহ জেলা দলের খেলা অনুষ্ঠিত হবে। এই আসরের ফাইনাল হবে ১৬ আগস্ট।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন।

জয়ের ধারা অব্যাহত রেখে পালিচড়া তথা রংপুর অঞ্চলের নাম আরও উঁচুতে তুলতে মাঠে নামবে আত্মবিশ্বাসী খুদে ফুটবলাররা-এমনটাই মনে করেন এই দলের অন্যতম খেলোয়াড় অনন্যা খানম।

অনন্যা জাগো নিউজকে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে জয়ের পর আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। দলের খেলোয়াড়দের গুড কমিউনিকেশন ও ডিসিপ্লিন অসাধারণ। আশা করছি, গত বছরের মতো এবারও আমরা জয় উপহার দিতে পারব।

সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি ও দলের কোচ মিলন মিয়া জাগো নিউজকে বলেন, ২০১৫ সালে রানার্সআপ হবার পর ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয় রংপুর বালিকা দল। এবার পঞ্চমবারের মতো জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আমাদের খুদে খেলোয়াড়রা।

jagonews

মিলন বলেন, ফুটবলারদের গতি, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক কৌশল দর্শকদের যেমন মুগ্ধ করছে, তেমনি প্রতিপক্ষের জন্যও তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কঠোর অনুশীলন, শারীরিক ও মানসিক প্রস্তুতি এবং দলগত ঐক্যের কারণে দলটি আরও একবার অন্যতম হট ফেভারিট হিসেবে নিজেদের প্রমাণ করতে চলেছে।

রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ জাগো নিউজকে বলেন, মেয়েরা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। জয়ের এই ধারাবাহিকতা শুধু টুর্নামেন্টের ট্রফি জয়ের পথকেই সুগম করবে না, বরং স্থানীয় পর্যায়ে নারী ফুটবলারদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছি।

সদ্য সমাপ্ত নতুন কুঁড়ি স্পোর্টসে দেশসেরা হয় রংপুর বিভাগ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম একাদশের আটজন খেলোয়াড় ছিলেন রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সদস্য।

ইতোমধ্যে সাড়া ফেলেছে এই দলের খেলোয়াড় অনন্যা ও স্মৃতি কিসকুসহ অন্য খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য।

জিতু কবীর/জেডআইকে/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow