নতুন গানে ঝড় তুলতে আসছে বিটিএস

বিশ্বজুড়ে কেপপ ভক্তদের জন্য দারুণ সুখবর। নিজেদের ১৩তম ডেবিউ অ্যানিভার্সারি উদযাপন করতে নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ২০২৬ সালের ‘ফেসটা’ উপলক্ষে মুক্তি পাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত গান ‘কাম ওভার’। বিগহিট মিউজিক জানিয়েছে, আগামী ১২ জুন দুপুর ১টা (কোরিয়া সময়) বিশ্বব্যাপী প্রকাশ পাবে এই গানটি। বিশেষ এই ট্র্যাকটি আগে শুধুমাত্র তাদের অ্যালবাম ‘অ্যারিরাং’-এর ডিলাক্স ভিনাইল সংস্করণে সীমিত আকারে শোনা যেত। গানটি তৈরি হয়েছে আবেগ, শক্তিশালী বিট ও স্টেডিয়াম অ্যান্থেমের মতো গ্র্যান্ড সাউন্ডে। প্রযোজনায় রয়েছেন বিটিএসের সদস্য সুগা। গানের কথায় অংশ নিয়েছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক। অ্যানিভার্সারি উদযাপন আরও জমজমাট করতে থাকছে লিমিটেড এডিশন ‘অ্যারিরাং ভাইনিল’। সেখানে থাকছে দুইটি এক্সক্লুসিভ বোনাস ট্র্যাক। এছাড়া ‘২০২৬ ফেস্টা’ উপলক্ষে বিটিএস পারফর্ম করবে দুটি বড় কনসার্টে। ১২ ও ১৩ জুন সেগুলো অনুষ্ঠিত হবে বুসান আজিয়াদ মেইন স্টেডিয়ামে। দীর্ঘ বিরতির পর ভক্তদের জন্য এই আয়োজনকে বিটিএসের সবচেয়ে আবেগঘন ও বড় রিইউনিয়ন মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।   এলআইএ

নতুন গানে ঝড় তুলতে আসছে বিটিএস

বিশ্বজুড়ে কেপপ ভক্তদের জন্য দারুণ সুখবর। নিজেদের ১৩তম ডেবিউ অ্যানিভার্সারি উদযাপন করতে নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ২০২৬ সালের ‘ফেসটা’ উপলক্ষে মুক্তি পাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত গান ‘কাম ওভার’।

বিগহিট মিউজিক জানিয়েছে, আগামী ১২ জুন দুপুর ১টা (কোরিয়া সময়) বিশ্বব্যাপী প্রকাশ পাবে এই গানটি। বিশেষ এই ট্র্যাকটি আগে শুধুমাত্র তাদের অ্যালবাম ‘অ্যারিরাং’-এর ডিলাক্স ভিনাইল সংস্করণে সীমিত আকারে শোনা যেত।

গানটি তৈরি হয়েছে আবেগ, শক্তিশালী বিট ও স্টেডিয়াম অ্যান্থেমের মতো গ্র্যান্ড সাউন্ডে। প্রযোজনায় রয়েছেন বিটিএসের সদস্য সুগা। গানের কথায় অংশ নিয়েছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক।

অ্যানিভার্সারি উদযাপন আরও জমজমাট করতে থাকছে লিমিটেড এডিশন ‘অ্যারিরাং ভাইনিল’। সেখানে থাকছে দুইটি এক্সক্লুসিভ বোনাস ট্র্যাক।

এছাড়া ‘২০২৬ ফেস্টা’ উপলক্ষে বিটিএস পারফর্ম করবে দুটি বড় কনসার্টে। ১২ ও ১৩ জুন সেগুলো অনুষ্ঠিত হবে বুসান আজিয়াদ মেইন স্টেডিয়ামে।

দীর্ঘ বিরতির পর ভক্তদের জন্য এই আয়োজনকে বিটিএসের সবচেয়ে আবেগঘন ও বড় রিইউনিয়ন মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow