নতুন জীবনে পা রাখলেন অনন্যা আচার্য্য

জনপ্রিয় কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। অনন্যার জীবনসঙ্গী গৌরব সরকার। ঢাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি গাইবান্ধায়। তিনি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সহযোগী প্রযোজক হিসেবে কর্মরত। আরও পড়ুন সিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনী, জানালেন কারণ বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের স্বজন, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ এবং নবদম্পতির শুভাকাঙ্ক্ষীরাও অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান। আরও পড়ুন যে কারণে বিশ্বকাপ ফাইনাল বাতিল চাইলেন পরীমনি শৈশব থেকেই সংগীতাঙ্গনে পরিচিত মুখ অনন্যা আচার্য্য। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’র মাধ্যমে তার সংগীতজীবনের আলোচিত যাত্রা শুরু হয়। শিশু শিল্পী হিসেবে সেখান থেকে পরিচিতি পাওয়ার পর বিভিন্ন সংগীত প্রতিযোগিতা ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শক-শ্রোতাদের প্রশংসা অর্

নতুন জীবনে পা রাখলেন অনন্যা আচার্য্য

জনপ্রিয় কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

অনন্যার জীবনসঙ্গী গৌরব সরকার। ঢাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি গাইবান্ধায়। তিনি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সহযোগী প্রযোজক হিসেবে কর্মরত।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের স্বজন, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ এবং নবদম্পতির শুভাকাঙ্ক্ষীরাও অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান।

শৈশব থেকেই সংগীতাঙ্গনে পরিচিত মুখ অনন্যা আচার্য্য। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’র মাধ্যমে তার সংগীতজীবনের আলোচিত যাত্রা শুরু হয়। শিশু শিল্পী হিসেবে সেখান থেকে পরিচিতি পাওয়ার পর বিভিন্ন সংগীত প্রতিযোগিতা ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শক-শ্রোতাদের প্রশংসা অর্জন করেন।

পরবর্তীতে একাধিক মৌলিক গান প্রকাশের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক করে সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও দৃঢ় করেন অনন্যা। তার কণ্ঠে প্রকাশিত বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow