নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার সামরিক হামলা সম্পন্ন করেছে। এক বিবৃতিতে বলা হয়, এই অভিযানে ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, এসব হামলার মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার সক্ষমতা দুর্বল করা। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের বিভিন্ন স্থাপনাও ছিল।
এছাড়া, বুধবার (১৫ জুলাই) শুরুতে প্রায় ৯০ মিনিটব্যাপী পৃথক এক অভিযানে গ্রেটার তুনব দ্বীপে অবস্থিত উপকূলীয় প্রতিরক্ষা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতেও হামলা চালানোর কথা জানিয়েছে সেন্টকম।