নতুন দায়িত্ব পেলেন শান্ত

এবার নতুন দায়িত্ব পেলেন নাজমুল হাসান শান্ত। কিছু দিন আগেও যিনি অধিনায়কের ভূমিকায় ছিলেন সেই শান্তই এবার পেলেন সহ-অধিনায়কের দায়িত্ব। অধিনায়কত্ব থেকে সরানোয় নাখোশ ছিলেন; তবে সহ-অধিনায়ক করায় কী সন্তুষ্ট?  প্রধান নির্বাচক হাবিবুল বাশার অবশ্য আজ সুষ্পষ্ট করেছেন বিষয়টি। তিনি বলেন, ‘আমি পেছনে তাকাতে চাই না। আগে যারা কাজ করেছেন, নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়েই করেছেন। আমরা সবার সাথেই আলোচনা করেছি।’ হাবিবুল বাশারের ভাষ্যমতে, ‘ক্যাপ্টেন্সি বোর্ড ঠিক করে, এটা তো জানেন। মিরাজ যেহেতু বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন, তার সাথে অবশ্যই আলাপ করেছি। পরবর্তীতে যে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হবে, এখনও স্কোয়াড দিচ্ছি না তবে তার সাথেও আলাপ করেছি দল করার আগে। এমন না যে সবসময় আমাদের মতের মিল হবে। সবসময় দ্বিমত হবে এমনও না। তবে অবশ্যই আলাপ করব। ২-৩ বার আমরা বসেছি ফাইনাল করার আগে। সহ-অধিনায়কের সাথে আলাপ করি এমনও না। মূল প্রায়োরিটি তো ক্যাপ্টেন। ২-১ জনের ভাবনা নেইনি এমন না, টুকটাক কথা হয়েছে।’ এদিকে ব্যাট হাতে শান্তর কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না। এ বিষয়েও কথা বলেছেন প্রধান নির্বাচক। বাশার বলেন, ‘শান্ত কি

নতুন দায়িত্ব পেলেন শান্ত
এবার নতুন দায়িত্ব পেলেন নাজমুল হাসান শান্ত। কিছু দিন আগেও যিনি অধিনায়কের ভূমিকায় ছিলেন সেই শান্তই এবার পেলেন সহ-অধিনায়কের দায়িত্ব। অধিনায়কত্ব থেকে সরানোয় নাখোশ ছিলেন; তবে সহ-অধিনায়ক করায় কী সন্তুষ্ট?  প্রধান নির্বাচক হাবিবুল বাশার অবশ্য আজ সুষ্পষ্ট করেছেন বিষয়টি। তিনি বলেন, ‘আমি পেছনে তাকাতে চাই না। আগে যারা কাজ করেছেন, নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়েই করেছেন। আমরা সবার সাথেই আলোচনা করেছি।’ হাবিবুল বাশারের ভাষ্যমতে, ‘ক্যাপ্টেন্সি বোর্ড ঠিক করে, এটা তো জানেন। মিরাজ যেহেতু বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন, তার সাথে অবশ্যই আলাপ করেছি। পরবর্তীতে যে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হবে, এখনও স্কোয়াড দিচ্ছি না তবে তার সাথেও আলাপ করেছি দল করার আগে। এমন না যে সবসময় আমাদের মতের মিল হবে। সবসময় দ্বিমত হবে এমনও না। তবে অবশ্যই আলাপ করব। ২-৩ বার আমরা বসেছি ফাইনাল করার আগে। সহ-অধিনায়কের সাথে আলাপ করি এমনও না। মূল প্রায়োরিটি তো ক্যাপ্টেন। ২-১ জনের ভাবনা নেইনি এমন না, টুকটাক কথা হয়েছে।’ এদিকে ব্যাট হাতে শান্তর কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না। এ বিষয়েও কথা বলেছেন প্রধান নির্বাচক। বাশার বলেন, ‘শান্ত কিন্তু আমাদের অন্যতম সেরা ব্যাটার, যাকে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করে থাকি। সে সে তেমন টাচে নেই। তবে অতীতে অনেক ভালো ইনিংস আছে তার। তেমন খারাপও খেলেনি। তবে অবশ্যই আরও ভালো পারফরম্যান্স আশা করি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow