নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, নতুন কারিকুলাম করা হচ্ছে না। বর্তমানে যে কারিকুলাম রয়েছে, সেটিই সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামো চূড়ান্ত করতে এ কর্মশালার আয়োজন করা হয়। আরও পড়ুন পাঠ্যবই ছাপানোর কাজে ১৬ বছরের বঞ্চিতদের ফেরানো হবে: মাহদী আমিন ড. মাহদী আমিন বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেকে বলেন, আমরা নতুন কারিকুলাম করছি। না, আমরা নতুন কারিকুলাম করছি না। বর্তমান কারিকুলামে প্রয়োজনীয় পরিমার্জন, পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন—অর্থাৎ ব্যাপক পরিসরে পরিমার্জনের কাজ করছি।’ প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের চেয়ে কারিকুলামের সংস্কার বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বহু বছর ধরে স্পষ্ট করে বলে আসছেন, তিনি কেবল ইট-পাথরের অবক

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, নতুন কারিকুলাম করা হচ্ছে না। বর্তমানে যে কারিকুলাম রয়েছে, সেটিই সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামো চূড়ান্ত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

ড. মাহদী আমিন বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেকে বলেন, আমরা নতুন কারিকুলাম করছি। না, আমরা নতুন কারিকুলাম করছি না। বর্তমান কারিকুলামে প্রয়োজনীয় পরিমার্জন, পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন—অর্থাৎ ব্যাপক পরিসরে পরিমার্জনের কাজ করছি।’

প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের চেয়ে কারিকুলামের সংস্কার বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বহু বছর ধরে স্পষ্ট করে বলে আসছেন, তিনি কেবল ইট-পাথরের অবকাঠামোতে বিনিয়োগ করতে চান না। তার মূল লক্ষ্য এমন একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষকরা দক্ষ হবেন এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের যোগ্যতা অর্জন করতে পারবে।’

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া শিক্ষা সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow