নতুন ফুটবল মৌসুমের দলবদল শুরু হবে ১ জুন

আগামী ২৩ মে শেষ হবে বাংলাদেশ ফুটবল লিগ। তার আগে ১৯ মে শেষ হবে ফেডারেশন কাপ। এ দুটি আসর হয়ে গেলে ইতি ঘটবে ২০২৫-২৬ ফুটবল মৌসুম। এই মৌসুমে রেকর্ড ৫টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। তবে সেই সূচিতে কাঁটছাট হয়েছে আগেই। সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার পর এখন অনিশ্চিত স্বাধীনতা কাপও। সোমবার বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় নতুন মৌসুমের খসড়া সূচি তৈরি করেছে। সেই সাথে চলমান ফেডারেশন কাপের নকআউট পর্বের চার ম্যাচের ড্র অনুষ্ঠিত হয়েছে। সভার পর কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী গণমাধ্যমকে ব্রিফ করে বলেছেন এই মৌসুমের স্বাধীনতা কাপ হবে কিনা, তা নিয়ে একটু অনিশ্চয়তায় আছেন তারা। জাতীয় নির্বাচন ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের কারণে ঘরোয়া ফুটবলের সূচি কিছুটা পিছিয়েছে। জাকির হোসেন চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতা কাপ আয়োজনের চেষ্টা আমরা করবো। তবে সমস্যা হয়েছে আমাদের খেলা কিছুদিন পিছিয়েছে। পরের মৌসুমের ক্যালেন্ডারও শুরু হয়ে যাবে। শিডিউল একটু এলোমেলো হওয়াতে আমরা চিন্তা করছি কিভাবে আয়োজন করা যায়। এটা আসলে আমরা পরে জানাতে পারবো।’ ২

নতুন ফুটবল মৌসুমের দলবদল শুরু হবে ১ জুন

আগামী ২৩ মে শেষ হবে বাংলাদেশ ফুটবল লিগ। তার আগে ১৯ মে শেষ হবে ফেডারেশন কাপ। এ দুটি আসর হয়ে গেলে ইতি ঘটবে ২০২৫-২৬ ফুটবল মৌসুম। এই মৌসুমে রেকর্ড ৫টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। তবে সেই সূচিতে কাঁটছাট হয়েছে আগেই। সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার পর এখন অনিশ্চিত স্বাধীনতা কাপও।

সোমবার বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় নতুন মৌসুমের খসড়া সূচি তৈরি করেছে। সেই সাথে চলমান ফেডারেশন কাপের নকআউট পর্বের চার ম্যাচের ড্র অনুষ্ঠিত হয়েছে। সভার পর কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী গণমাধ্যমকে ব্রিফ করে বলেছেন এই মৌসুমের স্বাধীনতা কাপ হবে কিনা, তা নিয়ে একটু অনিশ্চয়তায় আছেন তারা।

জাতীয় নির্বাচন ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের কারণে ঘরোয়া ফুটবলের সূচি কিছুটা পিছিয়েছে। জাকির হোসেন চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতা কাপ আয়োজনের চেষ্টা আমরা করবো। তবে সমস্যা হয়েছে আমাদের খেলা কিছুদিন পিছিয়েছে। পরের মৌসুমের ক্যালেন্ডারও শুরু হয়ে যাবে। শিডিউল একটু এলোমেলো হওয়াতে আমরা চিন্তা করছি কিভাবে আয়োজন করা যায়। এটা আসলে আমরা পরে জানাতে পারবো।’

২০২৬-২৭ মৌসুম নিয়ে এ সভায় আলোচনা হয়েছে। জাকির হোসেন চৌধুরী বলেছেন, ‘আগামী ১৯ এপ্রিল বাফুফের নির্বাহী কমিটির সভা আছে। সেই সভায় চূড়ান্ত হবে নতুন মৌসুমের সূচি। তারপর আমরা আপনাদের বিস্তারিত দিতে পারবো। কখন খেলা, কখন দলবদল সবই ঠিকঠাক আছে। অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আমি এটা বলতে পারি ১ জুন থেকে শুরু হবে নতুন মৌসুমের দলবদল।’

সোমবারের সভায় ফেডারেশন কাপের কোয়ালিফায়ার্স ও ফাইনাল কোথায় হবে তার ড্র অনুষ্ঠিত হয়েছে। একটি কোয়ালিফায়ার্স ম্যাচ ও ফাইনাল হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। অন্য দুটি কোয়ালিফায়ার্স ম্যাচ হবে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow