নতুন বাজেট গরিব মারার অবাস্তব বাজেট: জামায়াত এমপি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে গরিব মারার অবাস্তব বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেট সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য বলেন, ‘প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী চালাকি করেছেন। ছোট ছোট কিছু বিষয়ে করছাড় দিলেও অনেক ক্ষেত্রে এর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই বাজেট গরিব মারার অবাস্তব বাজেট। এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। ছোট ছোট কর কমালেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ার কারণে রান্নাঘরের অবস্থা ভালো না।‘ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা বলা হলেও বাজেটে কিন্তু এজন্য কোনো টাকা নেই বলে তিনি উল্লেখ করেন। এমওএস/একিউএফ

নতুন বাজেট গরিব মারার অবাস্তব বাজেট: জামায়াত এমপি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে গরিব মারার অবাস্তব বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেট সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ‘প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী চালাকি করেছেন। ছোট ছোট কিছু বিষয়ে করছাড় দিলেও অনেক ক্ষেত্রে এর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই বাজেট গরিব মারার অবাস্তব বাজেট। এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। ছোট ছোট কর কমালেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ার কারণে রান্নাঘরের অবস্থা ভালো না।‘

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা বলা হলেও বাজেটে কিন্তু এজন্য কোনো টাকা নেই বলে তিনি উল্লেখ করেন।

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow