নতুন বিজ্ঞাপনে জেবা জান্নাত

নতুন আরও একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করলেন মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল বন্ধন সিটিতে তিনি শুটিং শেষ করেন এ বিজ্ঞাপনের। এটি নির্মাণ করেছেন নাসিম সাহনিক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মডেল জেবা জান্নাত। স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপন করে আলোচিত হন এই মডেল। নাটকে অভিনয় করলেও বিজ্ঞাপনের মডেলিংয়ের কাজ নিয়মিত করে যাচ্ছেন জেবা। বিজ্ঞাপন প্রসঙ্গে জেবা জান্নাত জানান, এটি একটি রিয়েল স্টেট কোম্পানির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের আয়োজন বেশ বড়। কোম্পানির সাইট লোকেশনেই এটির শুটিং হয়। নির্মাতা বেশ গুছিয়ে কাজটি করেছেন। বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে বিজ্ঞাপনটির প্রচারণা করা হবে শুনেছি।  নির্মাতা নাসিম সাহনিক জানান, বেশ বড় আয়োজনে বিজ্ঞাপনটির শুটিং করা হয়। জেবা জান্নাত দারুণ অভিনয় করেছেন। বিজ্ঞাপনটিতে তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করবে। নির্মাতা সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনটিতে জেবা জান্নাত ছাড়াও মডেল তাজওয়ার ও বন্ধন পূর্বাচল সিটির কর্মকর্তা-কর্মচারীরা অভিনয় করেন। শিগগিরই বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন ও পত্রপত্রিকায় বিজ্ঞাপনটি প্রচার করা হবে।

নতুন বিজ্ঞাপনে জেবা জান্নাত

নতুন আরও একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করলেন মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল বন্ধন সিটিতে তিনি শুটিং শেষ করেন এ বিজ্ঞাপনের। এটি নির্মাণ করেছেন নাসিম সাহনিক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মডেল জেবা জান্নাত। স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপন করে আলোচিত হন এই মডেল। নাটকে অভিনয় করলেও বিজ্ঞাপনের মডেলিংয়ের কাজ নিয়মিত করে যাচ্ছেন জেবা। বিজ্ঞাপন প্রসঙ্গে জেবা জান্নাত জানান, এটি একটি রিয়েল স্টেট কোম্পানির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের আয়োজন বেশ বড়। কোম্পানির সাইট লোকেশনেই এটির শুটিং হয়। নির্মাতা বেশ গুছিয়ে কাজটি করেছেন। বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে বিজ্ঞাপনটির প্রচারণা করা হবে শুনেছি। 

নির্মাতা নাসিম সাহনিক জানান, বেশ বড় আয়োজনে বিজ্ঞাপনটির শুটিং করা হয়। জেবা জান্নাত দারুণ অভিনয় করেছেন। বিজ্ঞাপনটিতে তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনটিতে জেবা জান্নাত ছাড়াও মডেল তাজওয়ার ও বন্ধন পূর্বাচল সিটির কর্মকর্তা-কর্মচারীরা অভিনয় করেন। শিগগিরই বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন ও পত্রপত্রিকায় বিজ্ঞাপনটি প্রচার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow