নতুন মন্ত্রী সভায় কুমিল্লায় তিন জন

নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণ মানুষ ইতোমধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে ধানের শীষ প্রতীক না পেলেও পরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আমিন উর রশিদ ইয়াছিন। তবে দলীয় চেয়ারম্যানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তিনি কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জেলার ছয়টি আসনে নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘদিন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। একইভাবে কুমিল্লা-৩ (মুরাদনগ

নতুন মন্ত্রী সভায় কুমিল্লায় তিন জন

নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণ মানুষ ইতোমধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন।

বিএনপি সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে ধানের শীষ প্রতীক না পেলেও পরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আমিন উর রশিদ ইয়াছিন। তবে দলীয় চেয়ারম্যানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তিনি কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জেলার ছয়টি আসনে নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘদিন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। একইভাবে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। জানা গেছে, জাকারিয়া তাহের সুমন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। অন্যদিকে ছয়বারের নির্বাচিত এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবারই প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। কুমিল্লা জেলা থেকে একসঙ্গে তিনজন মন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মহল এ ঘটনাকে জেলার রাজনৈতিক প্রভাব বৃদ্ধির ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow