নতুন লাইনআপে অবশেষে মঞ্চে ফিরছে অর্থহীন-আর্টসেল
দেশের জনপ্রিয় আটটি ব্যান্ডকে নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টের সবচেয়ে বড় আকর্ষণ - নতুন লাইনআপ নিয়ে প্রথমবার মঞ্চে উঠছে জনপ্রিয় দুই ব্যান্ড অর্থহীন ও আর্টসেল। কনসার্টে আরও অংশ নেবে ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। গত ৫ মার্চ অর্থহীন ছাড়ার ঘোষণা দেন ব্যান্ডটির ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈন। পরে নতুন তিন সদস্যকে দলে অন্তর্ভুক্ত করে অর্থহীন। দীর্ঘ ২০ বছর ব্যান্ডটির সঙ্গে কাজ করার পর ২০২৩ সালে বিদায় নেওয়া শিশির আহমেদ আবারও দলে ফিরেছেন। এছাড়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন আদনান আতিক এবং শেখ এম রিয়াজ। এটি অর্থহীনের প্রত্যাবর্তনের কনসার্টও। ব্যান্ডটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমনের শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন মঞ্চে অনিয়মিত ছিল ব্যান্ডটি। প্রায় ১৬ মাস পর দেশের দর্শকদের সামনে পারফর্ম করবে তারা। অন্যদিকে নতুন ভোকাল নিয়ে মঞ্চে ফিরছে আর্টসেলও। ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন ভোকাল জর্জ লিংকন ডি কস্তা ব্যক্তিগত কারণে অনির্দিষ্টকালের
দেশের জনপ্রিয় আটটি ব্যান্ডকে নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টের সবচেয়ে বড় আকর্ষণ - নতুন লাইনআপ নিয়ে প্রথমবার মঞ্চে উঠছে জনপ্রিয় দুই ব্যান্ড অর্থহীন ও আর্টসেল।
কনসার্টে আরও অংশ নেবে ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
গত ৫ মার্চ অর্থহীন ছাড়ার ঘোষণা দেন ব্যান্ডটির ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈন। পরে নতুন তিন সদস্যকে দলে অন্তর্ভুক্ত করে অর্থহীন। দীর্ঘ ২০ বছর ব্যান্ডটির সঙ্গে কাজ করার পর ২০২৩ সালে বিদায় নেওয়া শিশির আহমেদ আবারও দলে ফিরেছেন।
এছাড়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন আদনান আতিক এবং শেখ এম রিয়াজ।
এটি অর্থহীনের প্রত্যাবর্তনের কনসার্টও। ব্যান্ডটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমনের শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন মঞ্চে অনিয়মিত ছিল ব্যান্ডটি। প্রায় ১৬ মাস পর দেশের দর্শকদের সামনে পারফর্ম করবে তারা।
অন্যদিকে নতুন ভোকাল নিয়ে মঞ্চে ফিরছে আর্টসেলও। ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন ভোকাল জর্জ লিংকন ডি কস্তা ব্যক্তিগত কারণে অনির্দিষ্টকালের বিরতিতে যাওয়ায় তার জায়গায় ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হয়েছেন বখতিয়ার হোসাইন। ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-ই হবে আর্টসেলের সঙ্গে বখতিয়ারের প্রথম মঞ্চ পরিবেশনা।
গত বছর থেকে মঞ্চে অনিয়মিত ছিল আর্টসেল। ব্যান্ডটির সদস্যরা জানিয়েছেন, লাইভ পারফরম্যান্স যেন থেমে না যায়, সে কারণেই নতুন ভোকাল নিয়ে যাত্রা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলআইএ
What's Your Reaction?