নতুন সরকারের কাছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। এ নতুন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। এমনটাই প্রত্যাশা করছে দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন ‌‘সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন’। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রত্যাশার কথা জানান সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ হোসেন। তিনি বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সব দল ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে। আশা করি, রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, এটাই আমাদের প্রত্যাশা।’ গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি জোট। গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ হয়। এতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। এএএইচ/একিউএফ

নতুন সরকারের কাছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। এ নতুন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

এমনটাই প্রত্যাশা করছে দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন ‌‘সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন’। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রত্যাশার কথা জানান সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ হোসেন।

তিনি বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সব দল ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে। আশা করি, রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি জোট। গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ হয়। এতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী।

এএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow