নতুন সরকারের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ গেজেট প্রকাশ করা হয়। এর সঙ্গে শুরু হয়েছে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিকে, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, “সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে। এর পরে যাবে না।” তিনি জানান, জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি গত শুক্রবার থেকে শুরু হয়েছে। নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সকল প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়া তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা, টিম এবং কেবিনেট সক্রিয়ভাবে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি দেখছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়েছিল। গত শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখনও প্রকাশ হয়নি।

নতুন সরকারের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ গেজেট প্রকাশ করা হয়। এর সঙ্গে শুরু হয়েছে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, “সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে। এর পরে যাবে না।” তিনি জানান, জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি গত শুক্রবার থেকে শুরু হয়েছে। নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সকল প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এছাড়া তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা, টিম এবং কেবিনেট সক্রিয়ভাবে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি দেখছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়েছিল। গত শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখনও প্রকাশ হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow