নদীতে নেমে প্রাণ গেল ২ কিশোরীর
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে দুজনকে। সোমবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভিরচর এলাকায় এ ঘটনা ঘটে। দু্ই কিশোরী হলো- মৌলভিরচর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৪) ও আব্দুর রহিমের মেয়ে ইশপা মুনি (১১)। স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন জানান, দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যাই। নদীতে নেমে বুঝতে পারি, বিশাল গর্তসহ সৃষ্ট চোরাবালিতে আটকে রয়েছে দুই কিশোরী। স্থানীয়দের সহযোগিতায় দুই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়দের দাবি, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে হঠাৎ গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুল আমিন বলেন, সোমবার বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী মিলে মাতামুহুরি নদীতে গোসল করতে যায়। সেখানে চার কিশ
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে দুজনকে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
দু্ই কিশোরী হলো- মৌলভিরচর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৪) ও আব্দুর রহিমের মেয়ে ইশপা মুনি (১১)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন জানান, দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যাই। নদীতে নেমে বুঝতে পারি, বিশাল গর্তসহ সৃষ্ট চোরাবালিতে আটকে রয়েছে দুই কিশোরী। স্থানীয়দের সহযোগিতায় দুই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে হঠাৎ গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুল আমিন বলেন, সোমবার বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী মিলে মাতামুহুরি নদীতে গোসল করতে যায়। সেখানে চার কিশোরী নদীগর্ভে তলিয়ে যায়। দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও অপর দুজন নিখোঁজ থাকে।
চকরিয়া থানার ওসি মনির হোসেন কালবেলাকে বলেন, মাতামুহুরি নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?