নন-ক্যাডারে ৬৭ পদে নিয়োগ দিচ্ছে পিএসসি
নন-ক্যাডার পদে সরাসরি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ম, ১০ম ও ১১তম গ্রেডে মোট ৬৭টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১২ মার্চ থেকে এবং চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৯ম গ্রেড (মোট ৫৭ পদ) এই গ্রেডে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য পদগুলো হলো— প্রভাষক (সিভিল, ইইই, সিএসই) প্রভাষক (পদার্থ, রসায়ন) ওয়ার্কশপ/ল্যাবরেটরি ইনচার্জ ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) লেকচারার (বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ) মেডিকেল অফিসার ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডেন্টাল সার্জন সাইফার অফিসার সহকারী পরিচালক (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ) গ্রন্থাগারিক এসব পদে নিয়োগ দেওয়া হবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। ১০ম গ্রেড (মোট ৯ পদ) হিসাবরক্ষণ কর্মকর্তা ফিজিক্যাল এডুকেশন শিক্ষক সহকারী সাইফার অফিসার ১১তম গ্রেড (১ পদ) ব্যক্তিগত কর্মকর্তা (মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখা
নন-ক্যাডার পদে সরাসরি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ম, ১০ম ও ১১তম গ্রেডে মোট ৬৭টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১২ মার্চ থেকে এবং চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ম গ্রেড (মোট ৫৭ পদ)
এই গ্রেডে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য পদগুলো হলো—
প্রভাষক (সিভিল, ইইই, সিএসই)
প্রভাষক (পদার্থ, রসায়ন)
ওয়ার্কশপ/ল্যাবরেটরি ইনচার্জ
ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন)
লেকচারার (বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ)
মেডিকেল অফিসার ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার
ডেন্টাল সার্জন
সাইফার অফিসার
সহকারী পরিচালক (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ)
গ্রন্থাগারিক
এসব পদে নিয়োগ দেওয়া হবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে।
১০ম গ্রেড (মোট ৯ পদ)
হিসাবরক্ষণ কর্মকর্তা
ফিজিক্যাল এডুকেশন শিক্ষক
সহকারী সাইফার অফিসার
১১তম গ্রেড (১ পদ)
ব্যক্তিগত কর্মকর্তা (মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা ইউনিট)
বয়সসীমা
প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদন পদ্ধতি : প্রার্থীদের টেলিটক অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি প্রদান করতে হবে।
আবেদন ফি :
৯ম ও ১০ম গ্রেড : ২০০ টাকা
১১তম গ্রেড : ১৫০ টাকা
অনগ্রসর নাগরিকদের জন্য : ৫০ টাকা
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা :
একজন প্রার্থী একের অধিক পদে আবেদন করতে পারবেন, তবে প্রতিটি পদের জন্য আলাদা ফি জমা দিতে হবে।
আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী জেলা সঠিকভাবে দিতে হবে; ভুল তথ্য দিলে আবেদনকারীর প্রার্থিতা বাতিল হতে পারে।
শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনে শ্রুতলেখকের ব্যবস্থা করবে পিএসসি।
আবেদনের শেষ সময়
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৯ এপ্রিল ২০২৬।
What's Your Reaction?