নন্দীগ্রামে কলেজছাত্রের আত্মহত্যা

নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ওমর ফারুক সৌরভ (২৪) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সৌরভ নন্দীগ্রাম কলেজপাড়ার শামীম আহমেদের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার আনুমানিক রাত ২টার দিকে সবার অজান্তে সৌরভ নিজ শয়নঘরে বাঁশের তিরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সৌরভের মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। বর্তমানে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নন্দীগ্রামে কলেজছাত্রের আত্মহত্যা

নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ওমর ফারুক সৌরভ (২৪) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সৌরভ নন্দীগ্রাম কলেজপাড়ার শামীম আহমেদের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার আনুমানিক রাত ২টার দিকে সবার অজান্তে সৌরভ নিজ শয়নঘরে বাঁশের তিরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সৌরভের মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। বর্তমানে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow