নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছনে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
বগুড়ার নন্দীগ্রামে বৃষ্টির মধ্য মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছে| এ ঘটনায় চালক গুরুত্বর আহত হন| বুধবার (২৭ মে) সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড সংলগ্ন ফোকপাল মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে| নিহত হেলপার ইনজামাম (২০) ঝিনাইদহ জেলার সদর উপজেলার খড়াসোনি এলাকার বাসিন্দা এবং গুরুত্বর আহত চালক শামীম শেখ (৩৫) সদর উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা| প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুষল ধারে বৃষ্টির সময় মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল| এসময় পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক এসে সজোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়| এতে সামনের ট্রাকের তেমন ক্ষতি না হলেও পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়| এসময় পিছনের ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভিতরে আটকা পরে| খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও হেলপারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়| নন্দীগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর প
বগুড়ার নন্দীগ্রামে বৃষ্টির মধ্য মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছে| এ ঘটনায় চালক গুরুত্বর আহত হন|
বুধবার (২৭ মে) সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড সংলগ্ন ফোকপাল মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে| নিহত হেলপার ইনজামাম (২০) ঝিনাইদহ জেলার সদর উপজেলার খড়াসোনি এলাকার বাসিন্দা এবং গুরুত্বর আহত চালক শামীম শেখ (৩৫) সদর উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা|
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুষল ধারে বৃষ্টির সময় মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল| এসময় পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক এসে সজোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়| এতে সামনের ট্রাকের তেমন ক্ষতি না হলেও পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়| এসময় পিছনের ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভিতরে আটকা পরে| খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও হেলপারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়|
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে গুরুত্বর আহত হেলপার ও চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই| হাসপাতালে নেওয়ার পর হেলপার ইনজামামকে মৃত ঘোষনা করেন চিকিৎসক| তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে| এবং আহত চালক শামীম শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে|
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক হেলপার নিহত হয়েছে এবং আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে| দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে|
What's Your Reaction?