নন্দীগ্রামে ৫৬৫ পিস ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বগুড়ার নন্দীগ্রামে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের একটি টিম। জানা গেছে , সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ডুবাতেঘর গ্রামের তাজউদ্দিন শেখ উজ্জ্বলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘরের ভিতরে বিশেষভাবে রাখা ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজউদ্দিন শেখ উজ্জ্বলের স্ত্রী জয়নব খাতুন (৩৪) কে গ্রেপ্তার করে। সেখান থেকে মাদকদ্রব্য বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া এক লিটার চোলাইমদসহ গুন্দইল পশ্চিমপাড়ার রফিক প্রামাণিকেরর ছেলে বাবলু প্রামাণিক (৩৩) ও কদমা পূর্বপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে সাহাফুকার রহমান (৪০) কে গ্রেপ্তার করা হয়। পরে জয়নব খাতুনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বাবলু প্রামাণিক ও সাহাফুকার রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশন

নন্দীগ্রামে ৫৬৫ পিস ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বগুড়ার নন্দীগ্রামে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের একটি টিম।

জানা গেছে , সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ডুবাতেঘর গ্রামের তাজউদ্দিন শেখ উজ্জ্বলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘরের ভিতরে বিশেষভাবে রাখা ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজউদ্দিন শেখ উজ্জ্বলের স্ত্রী জয়নব খাতুন (৩৪) কে গ্রেপ্তার করে। সেখান থেকে মাদকদ্রব্য বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া এক লিটার চোলাইমদসহ গুন্দইল পশ্চিমপাড়ার রফিক প্রামাণিকেরর ছেলে বাবলু প্রামাণিক (৩৩) ও কদমা পূর্বপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে সাহাফুকার রহমান (৪০) কে গ্রেপ্তার করা হয়।

পরে জয়নব খাতুনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বাবলু প্রামাণিক ও সাহাফুকার রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জয়নব খাতুনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow