নববর্ষকে ঘিরে রাজধানীজুড়ে বৈশাখী মেলার আমেজ

বাংলা বছরের সূচনা হয় বৈশাখ মাস দিয়ে। পহেলা বৈশাখ বাঙালি জাতির বহু প্রতীক্ষিত একটি দিন, যা প্রতি বছর জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উদযাপন করে। এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বসবে বৈশাখী মেলা। ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর কোথায় কোথায় বৈশাখী মেলা আয়োজন করা হবে সে বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, একাধিক স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।  কোথায় কোথায় আয়োজন এছাড়া গুলশানের আলোকি-তে ১৩ ও ১৪ এপ্রিল ‘অর্ক বৈশাখ ১৪৩৩’ উৎসব অনুষ্ঠিত হবে। পুরান ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বসবে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ এপ্রিল তাদের উইন্টার গার্ডেন ও রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বৈশাখী মেলার আয়োজন থাকবে। এখানে নাচ, গান, নাগরদোলা এবং বৈশাখী খাবারের ব্যবস্থা থাকবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতিজন ২৫০০ টাকা। মি

নববর্ষকে ঘিরে রাজধানীজুড়ে বৈশাখী মেলার আমেজ

বাংলা বছরের সূচনা হয় বৈশাখ মাস দিয়ে। পহেলা বৈশাখ বাঙালি জাতির বহু প্রতীক্ষিত একটি দিন, যা প্রতি বছর জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উদযাপন করে। এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বসবে বৈশাখী মেলা।

ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর কোথায় কোথায় বৈশাখী মেলা আয়োজন করা হবে সে বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, একাধিক স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। 

কোথায় কোথায় আয়োজন

এছাড়া গুলশানের আলোকি-তে ১৩ ও ১৪ এপ্রিল ‘অর্ক বৈশাখ ১৪৩৩’ উৎসব অনুষ্ঠিত হবে। পুরান ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বসবে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ এপ্রিল তাদের উইন্টার গার্ডেন ও রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বৈশাখী মেলার আয়োজন থাকবে। এখানে নাচ, গান, নাগরদোলা এবং বৈশাখী খাবারের ব্যবস্থা থাকবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতিজন ২৫০০ টাকা।

মিরপুরের দ্য রিভার এজ রেস্তোরাঁয় ১২ থেকে ১৫ এপ্রিল চার দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া আগারগাঁওয়ের এয়ার ফোর্স বেইজক্যাম্প-এ ১৪ এপ্রিল দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। 

এখানে থাকবে বায়োস্কোপ, মেহেদি উৎসব, ফেস পেইন্ট, ক্যারিকেচার, বাউল গান, পটারি হুইল। পাশাপাশি ঐতিহ্যবাহী খেলাধুলা যেমন— লাটিম, মার্বেল, সাতচারা, দাঁড়িয়াবান্ধা (ডাংগুলি), চোঙা ফোন, রণপা, লুডু ও ক্যারম খেলার ব্যবস্থাও থাকবে। এছাড়া থাকবে বাঙালি খাবারের আয়োজন।

অন্যদিকে, ৯ থেকে ১৪ এপ্রিল ছয় দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় ৩০০টিরও বেশি দেশীয় পণ্যের স্টল থাকবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে। আয়োজকরা আশা করছেন, মেলায় প্রায় দেড় লাখ দর্শনার্থীর সমাগম হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow