নববর্ষের ছড়া: বৈশাখ

মোদের দেশে চৈত্র শেষেএলো বৈশাখ মাস,পানির মাঝে খেলা করেনয়া পাঁতি হাস। বৈশাখ মানে নতুন মাসনতুন বছর এলো,পুরান বছর, আঁধার শেষে এলো রে ভাই আলো। বৈশাখ এলে কত খুশিভাবো তুমি ভাবো,বৈশাখ এলো এখন মোরাপান্তা-ইলিশ খাবো। বৈশাখ মাসে বসবে যে ভাইবসবে কত মেলা,বন্ধু সকল, যাবে সেথায়সকাল-দুপুর বেলা। আমি বন্ধু যাবো সেথায়করবো কত মজা,আমায় যখন কেউ পাবে নাহবে তখন খোঁজা। এসইউ

নববর্ষের ছড়া: বৈশাখ

মোদের দেশে চৈত্র শেষে
এলো বৈশাখ মাস,
পানির মাঝে খেলা করে
নয়া পাঁতি হাস।

বৈশাখ মানে নতুন মাস
নতুন বছর এলো,
পুরান বছর, আঁধার শেষে
এলো রে ভাই আলো।

বৈশাখ এলে কত খুশি
ভাবো তুমি ভাবো,
বৈশাখ এলো এখন মোরা
পান্তা-ইলিশ খাবো।

বৈশাখ মাসে বসবে যে ভাই
বসবে কত মেলা,
বন্ধু সকল, যাবে সেথায়
সকাল-দুপুর বেলা।

আমি বন্ধু যাবো সেথায়
করবো কত মজা,
আমায় যখন কেউ পাবে না
হবে তখন খোঁজা।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow