নবম পে-স্কেল দাবিতে হালুয়াঘাটে অবস্থান কর্মবিরতি

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মবিরতি পালন করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দুই ঘন্টা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নবম পে-স্কেল ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচি চলাকালে সরকারি দপ্তরগুলোতে সেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়। বক্তারা বলেন, বর্তমান মূল্যস্ফীতির বাজারে অষ্টম পে-স্কেলে জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল ঘোষণার দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। কর্মবিরতিতে অংশগ্রহণকারী এক কর্মকর্তা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি। দ্রুত নবম পে-স্কেল ঘোষণা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কর্মসূচিতে বক্তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম কর্মসূচির বাইরে রাখা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

নবম পে-স্কেল দাবিতে হালুয়াঘাটে অবস্থান কর্মবিরতি

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মবিরতি পালন করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দুই ঘন্টা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

কর্মবিরতিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নবম পে-স্কেল ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচি চলাকালে সরকারি দপ্তরগুলোতে সেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।

বক্তারা বলেন, বর্তমান মূল্যস্ফীতির বাজারে অষ্টম পে-স্কেলে জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল ঘোষণার দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

কর্মবিরতিতে অংশগ্রহণকারী এক কর্মকর্তা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি। দ্রুত নবম পে-স্কেল ঘোষণা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

কর্মসূচিতে বক্তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম কর্মসূচির বাইরে রাখা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow