নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ
নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রবিবার (০১ ফেব্রুয়ারি/২৬)দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি করায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী মোঃ এনামুল হক বলেন,“আমরা মাঠ পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। অথচ ন্যায্য বেতন কাঠামোর অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।”গৌরীপুর সরকারি কলেজের প্রধান সহকারী মোঃ কামরুজ্জামান বলেন,“সরকারি কর্মচারীরাই রাষ্ট্রের চালিকাশক্তি। অথচ আমাদের ন্যায্য দা
নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রবিবার (০১ ফেব্রুয়ারি/২৬)দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি করায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী মোঃ এনামুল হক বলেন,“আমরা মাঠ পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। অথচ ন্যায্য বেতন কাঠামোর অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।”গৌরীপুর সরকারি কলেজের প্রধান সহকারী মোঃ কামরুজ্জামান বলেন,“সরকারি কর্মচারীরাই রাষ্ট্রের চালিকাশক্তি। অথচ আমাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।” উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ মাসুদ রানা বলেন,“আমরা কারও বিরুদ্ধে নই। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। দ্রুত নবম পে স্কেল ঘোষণা না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মোঃ নুরুজ্জামান, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মোঃ নোবেল, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মোঃ ইদ্রিস আলী এবং উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মোঃ হুমায়ুন কবির। বক্তারা আরও জানান, দাবি আদায়ে সরকার আন্তরিক না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
বিক্ষোভ চলাকালে কর্মচারীরা বিভিন্ন স্লোগানে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান।সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও বক্তারা স্পষ্ট করে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
What's Your Reaction?