নবম পে-স্কেলের দাবিতে মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ

জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রত্যাহার ও বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে পরিষদ সংলগ্ন উপজেলা সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এর আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত অর্ধশত কর্মচারী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাপন চরম ভোগান্তিতে। নবম পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে থাকা ও বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এরই মধ্যে সাম্প্রতিক জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তারা। সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেল গেজেট প্রকাশের জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও

নবম পে-স্কেলের দাবিতে মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ

জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রত্যাহার ও বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে পরিষদ সংলগ্ন উপজেলা সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এর আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত অর্ধশত কর্মচারী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাপন চরম ভোগান্তিতে। নবম পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে থাকা ও বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এরই মধ্যে সাম্প্রতিক জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তারা।

সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেল গেজেট প্রকাশের জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

এসময় কর্মচারি পরিষদের উপদেষ্টা আবদুল মান্নান, সভাপতি উহ্লাচাই মারমা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow