নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, জুলাই থেকে কার্যকর

ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলপড়ুয়াদের ৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ওই নিয়ম চালু করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।  ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী এ নীতি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) নির্দেশিকা জারি করে বোর্ড জানিয়েছে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ জুলাই থেকেই চালু হয়ে যাবে এই নিয়ম। অর্থাৎ, এখন তিনটি ভাষাই পড়তে হবে তাদের। জাতীয় শিক্ষানীতিতে, স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মাতৃভাষার পাশাপাশি দুটি ভাষা বেছে নেওয়ার কথা আগেই বলা হয়েছিল। ইতোমধ্যেই ৯টি ভারতীয় ভাষায় বই ছাপানোর কাজ শুরু হয়েছে। এই ৩টি ভাষার বিভাগকে আর-১, আর-২ এবং আর-৩ বলা হয়েছে। এর মধ্যে আর-১ এবং আর-২ বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে। আর-৩ বিভাগে অন্য কোনো বিদেশি ভাষা পড়ার সুযোগ মিলবে।  নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে দুটি দেশীয় ভাষা পড়লে, ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে ছাত্রছাত্রীরা। সেটি চত

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, জুলাই থেকে কার্যকর

ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলপড়ুয়াদের ৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ওই নিয়ম চালু করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী এ নীতি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) নির্দেশিকা জারি করে বোর্ড জানিয়েছে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ জুলাই থেকেই চালু হয়ে যাবে এই নিয়ম। অর্থাৎ, এখন তিনটি ভাষাই পড়তে হবে তাদের।

জাতীয় শিক্ষানীতিতে, স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মাতৃভাষার পাশাপাশি দুটি ভাষা বেছে নেওয়ার কথা আগেই বলা হয়েছিল। ইতোমধ্যেই ৯টি ভারতীয় ভাষায় বই ছাপানোর কাজ শুরু হয়েছে। এই ৩টি ভাষার বিভাগকে আর-১, আর-২ এবং আর-৩ বলা হয়েছে। এর মধ্যে আর-১ এবং আর-২ বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে। আর-৩ বিভাগে অন্য কোনো বিদেশি ভাষা পড়ার সুযোগ মিলবে। 

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে দুটি দেশীয় ভাষা পড়লে, ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে ছাত্রছাত্রীরা। সেটি চতুর্থ ভাষা হিসেবে গণ্য হবে। ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, গুজরাতি। ইংরেজিকে বিদেশি ভাষার বিভাগেই রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow