নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ, যানবাহনের জটলা

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সাভার ছাড়ছেন ঘরমুখো মানুষ৷ শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ ছুটি হওয়ায় সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। এছাড়া নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্টেও রয়েছে যানবাহনের চাপ। মঙ্গলবার (২৬ মে ) নবীনগর-চন্দ্রা, আবদুল্লাহপুর-বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে হঠাৎ মহাসড়কগুলোতে যাত্রীদের চাপ বেড়ে গেছে। এদিকে গণপরিবহন না পেয়ে অনেকেই ছুটছেন খোলা ট্রাক, পিকআপ আর মালবাহী পরিবহনে। এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, শ্রীপুর, জিরানী পয়েন্ট যানবাহনের জটলা দেখা যায়। কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তবে যানবাহনগুলো চলছে ধীর গতিতে। অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের একই চিত্র। হেমায়েতপুর, সাভার, নবীনগরে রয়েছে যানবাহনের চাপ। প্রতিটি বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের বহন করতে বিপুলসংখ্যক পরিবহনকেও অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে কাজ করতে দেখা গেছে। এবারের ঈদ যাত্রায়ও অন্যান্

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ, যানবাহনের জটলা

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সাভার ছাড়ছেন ঘরমুখো মানুষ৷ শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ ছুটি হওয়ায় সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। এছাড়া নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্টেও রয়েছে যানবাহনের চাপ।

মঙ্গলবার (২৬ মে ) নবীনগর-চন্দ্রা, আবদুল্লাহপুর-বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে হঠাৎ মহাসড়কগুলোতে যাত্রীদের চাপ বেড়ে গেছে। এদিকে গণপরিবহন না পেয়ে অনেকেই ছুটছেন খোলা ট্রাক, পিকআপ আর মালবাহী পরিবহনে।

এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, শ্রীপুর, জিরানী পয়েন্ট যানবাহনের জটলা দেখা যায়। কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তবে যানবাহনগুলো চলছে ধীর গতিতে।

অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের একই চিত্র। হেমায়েতপুর, সাভার, নবীনগরে রয়েছে যানবাহনের চাপ। প্রতিটি বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের বহন করতে বিপুলসংখ্যক পরিবহনকেও অপেক্ষা করতে দেখা গেছে।

এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে কাজ করতে দেখা গেছে। এবারের ঈদ যাত্রায়ও অন্যান্যবারের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

বগুড়াগামী যাত্রী আশরাফুল ইসলাম বলেন, অফিস ছুটি দিয়েছে আজ। আর একটু সময়ও নষ্ট করতে চাইনি। তাই এখনই রওনা দিয়েছি। এসে দেখি গণপরিবহনের ভাড়া বেশি। বেশি মানে অনেক বেশি।

মনির নামের আরেক যাত্রী বলেন, দূরপাল্লার তেমন বাস নেই। লোকাল বাসগুলোই দূরপাল্লার যাত্রী তুলে গন্তব্যে রওনা হচ্ছে। তবে তারা ভাড়াও নিচ্ছে বেশি।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, ঈদযাত্রা স্বস্তির করতে মাঠে কাজ করছে পুলিশ। আশা করছি যাত্রা নির্বিঘ্ন হবে।

মাহফুজুর রহমান নিপু/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow