নবীনগরে মেঘনাপাড় পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে ‘প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্রের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর পাড় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় নদীর তীরবর্তী পাড়ের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালীন সংগঠনের সদস্যরা নদীর পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন অপচনশীল বর্জ্য অপসারণ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্রের সভাপতি মনির হোসেন শাহীন বলেন, নদী আমাদের প্রকৃতির সম্পদ। কিন্তু অবহেলা আর অসচেতনতার কারণে নদীর পাড় আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দেড় কিলোমিটার এলাকাকে দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছি। সমাজ ও পরিবেশের উন্নয়নে আমাদের এই ধরনের সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন শ্যামগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান জালাল। যুবকদের এই কাজের প্রশংসা করে তিনি বলেন, তরুণরাই সমাজে
পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে ‘প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্রের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর পাড় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় নদীর তীরবর্তী পাড়ের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযান চলাকালীন সংগঠনের সদস্যরা নদীর পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন অপচনশীল বর্জ্য অপসারণ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্রের সভাপতি মনির হোসেন শাহীন বলেন, নদী আমাদের প্রকৃতির সম্পদ। কিন্তু অবহেলা আর অসচেতনতার কারণে নদীর পাড় আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দেড় কিলোমিটার এলাকাকে দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছি। সমাজ ও পরিবেশের উন্নয়নে আমাদের এই ধরনের সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন শ্যামগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান জালাল।
যুবকদের এই কাজের প্রশংসা করে তিনি বলেন, তরুণরাই সমাজের শক্তি। মেঘনা নদীর পাড় পরিষ্কার রাখার এই উদ্যোগটি সত্যিই দৃষ্টান্তমূলক। মেম্বার হিসেবে আমি এই মহৎ কাজের সঙ্গে আছি এবং আশা করি এলাকার মানুষও এখন থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে নদী রক্ষায় সবাই এগিয়ে আসবে।
What's Your Reaction?