নব্য জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে শিশুকে হেফাজতে নিলো সিটিটিসি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেছেন। সিটিটিসির বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে শিশুটিকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়া শিশুর সঙ্গে দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর যোগাযোগ রয়েছে মর্মে জানা যায়। তিনি বলেন, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করতো, সদস্য নিয়োগ করতো, বোমা তৈরির পিডিএফ ফাইল বিতরণ করতো এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিতো বলে জানা যায়। বিধি অনুযায়ী তাকে আদালতে পা

নব্য জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে শিশুকে হেফাজতে নিলো সিটিটিসি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেছেন।

সিটিটিসির বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে শিশুটিকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়া শিশুর সঙ্গে দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর যোগাযোগ রয়েছে মর্মে জানা যায়।

তিনি বলেন, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করতো, সদস্য নিয়োগ করতো, বোমা তৈরির পিডিএফ ফাইল বিতরণ করতো এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিতো বলে জানা যায়।

বিধি অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপি এ কর্মকর্তা।

কেআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow