নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে দুশ্চিন্তায় ইংল্যান্ড
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্ক গেহি ও ডেকলান রাইসকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান গেহি। শুরুতে এটি সাধারণ পেশির ক্লান্তি বলে মনে করা হলেও পরে পরীক্ষা-নিরীক্ষায় হ্যামস্ট্রিং স্ট্রেইনের বিষয়টি নিশ্চিত হয়েছে। গেহি শুক্রবার অনুশীলনে ফিরতে আশাবাদী হলেও ইংল্যান্ডের কোচ টমাস টুখেল কোনো ঝুঁকি নিতে চাইছেন না। কারণ কোয়ার্টার ফাইনালে তাকে সামলাতে হবে টুর্নামেন্টে ইতোমধ্যে ৭ গোল করা নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডকে। অন্যদিকে, ডেকলান রাইস টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলনে অংশ নিতে পারেননি। ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন এই মিডফিল্ডার। এর আগে থেকেই তার হ্যামস্ট্রিং ও কোমরের নিচের অংশে স্নায়বিক সমস্যার প্রভাব ছিল, যা অসুস্থতার কারণে আরও বেড়েছে। তবে টুখেলের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। রাইট ব্যাক রিস জেমস ইনজুরি কাটিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। ইংল্যান্ডের রক্ষণভাগে সংকট আরও বেড়েছ
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্ক গেহি ও ডেকলান রাইসকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান গেহি। শুরুতে এটি সাধারণ পেশির ক্লান্তি বলে মনে করা হলেও পরে পরীক্ষা-নিরীক্ষায় হ্যামস্ট্রিং স্ট্রেইনের বিষয়টি নিশ্চিত হয়েছে।
গেহি শুক্রবার অনুশীলনে ফিরতে আশাবাদী হলেও ইংল্যান্ডের কোচ টমাস টুখেল কোনো ঝুঁকি নিতে চাইছেন না। কারণ কোয়ার্টার ফাইনালে তাকে সামলাতে হবে টুর্নামেন্টে ইতোমধ্যে ৭ গোল করা নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডকে।
অন্যদিকে, ডেকলান রাইস টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলনে অংশ নিতে পারেননি। ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন এই মিডফিল্ডার। এর আগে থেকেই তার হ্যামস্ট্রিং ও কোমরের নিচের অংশে স্নায়বিক সমস্যার প্রভাব ছিল, যা অসুস্থতার কারণে আরও বেড়েছে।
তবে টুখেলের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। রাইট ব্যাক রিস জেমস ইনজুরি কাটিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন।
ইংল্যান্ডের রক্ষণভাগে সংকট আরও বেড়েছে জারেল কুয়ানশাহর লাল কার্ডের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞায়। এর সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরিতে ছিটকে যান টিনো লিভরামেন্তো। ফলে রিস জেমসের ফিরে আসা দলের জন্য বড় স্বস্তি।
যদি মার্ক গেহি শেষ পর্যন্ত ফিট না হন, তাহলে তার পরিবর্তে জন স্টোনস, ড্যান বার্ন অথবা ইনজুরির বদলি হিসেবে দলে আসা ট্রেভোহ চালোবাহর মধ্যে একজনকে খেলানোর সুযোগ রয়েছে টুখেলের হাতে।
আরআর/আইএন
What's Your Reaction?