নরওয়ে-ব্রাজিল ম্যাচে কাদের জয়ের সম্ভাবনা দেখছে সুপারকম্পিউটার?

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় অনুযায়ী রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল এবং নরওয়ে। হেড টু হেডে ৪ বারের দেখায় নরওয়ের জয় দুটি। অন্যদিকে বাকি দুটি ম্যাচ হয়েছিল ড্র। সর্বশেষ ২০০৬ সালে একে অপরের মুখোমুখি হয়েছিল দেশ দুটি। মুখোমুখি সাক্ষাতে পিছিয়ে থাকলেও এই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামছে সেলেসাওরা। অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ বলে ধারণা করেছে মডেলটি। ব্রাজিল ইতিহাস, অভিজ্ঞতা ও সাম্প্রতিক শক্তিমত্তার কারণে এই ম্যাচে এগিয়ে থাকলেও নরওয়ের বিপক্ষে আগের মুখোমুখি পরিসংখ্যান বলে দিচ্ছে, কাজটা মোটেও সহজ হবে না। বিশেষত নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড ভালোই ভোগাতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্সকে। আরএএইচইউএল/এমএমআর

নরওয়ে-ব্রাজিল ম্যাচে কাদের জয়ের সম্ভাবনা দেখছে সুপারকম্পিউটার?

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় অনুযায়ী রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল এবং নরওয়ে।

হেড টু হেডে ৪ বারের দেখায় নরওয়ের জয় দুটি। অন্যদিকে বাকি দুটি ম্যাচ হয়েছিল ড্র।

সর্বশেষ ২০০৬ সালে একে অপরের মুখোমুখি হয়েছিল দেশ দুটি। মুখোমুখি সাক্ষাতে পিছিয়ে থাকলেও এই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামছে সেলেসাওরা।

অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২.৪ শতাংশ।

এছাড়া ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ বলে ধারণা করেছে মডেলটি।

ব্রাজিল ইতিহাস, অভিজ্ঞতা ও সাম্প্রতিক শক্তিমত্তার কারণে এই ম্যাচে এগিয়ে থাকলেও নরওয়ের বিপক্ষে আগের মুখোমুখি পরিসংখ্যান বলে দিচ্ছে, কাজটা মোটেও সহজ হবে না। বিশেষত নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড ভালোই ভোগাতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্সকে।

আরএএইচইউএল/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow