নরসিংদী থেকে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

নরসিংদী থেকে চুরি হওয়ার দুদিন পর উম্মে হানি নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে উদ্ধার করা হয়।  এর আগে গত ১৫ মে নরসিংদীর শিবপুর উপজেলার কলেজপাড়া থেকে চুরি করে নিয়ে যায় শরিফা খাতুন নামে এক মহিলা। শিশু উম্মে হানি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লা ও ছাকিনা বেগম দম্পতির মেয়ে। তারা শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। উম্মে হানির মা ছাকিনা বেগমের বলেন, একই বাসায় ভাড়া থাকার সুবাদে পরিচয় হয় শরিফা বেগমের সঙ্গে। শরিফা বেগমের বাড়ি সিলেটে। তার স্বামী শিবপুরের ধানুয়া গ্রামে একটি রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার সকাল ১০টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন শিশু উম্মে হানিকে নিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে সন্ধ্যায়ই শিবপুর থানায় অভিযোগ করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ ও র‌্যাব। র‌্যাবের সহযোগিতায় মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শরিফা খাতুনকে আটক ও শিশু উম্মে হ

নরসিংদী থেকে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

নরসিংদী থেকে চুরি হওয়ার দুদিন পর উম্মে হানি নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে উদ্ধার করা হয়। 

এর আগে গত ১৫ মে নরসিংদীর শিবপুর উপজেলার কলেজপাড়া থেকে চুরি করে নিয়ে যায় শরিফা খাতুন নামে এক মহিলা। শিশু উম্মে হানি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লা ও ছাকিনা বেগম দম্পতির মেয়ে। তারা শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

উম্মে হানির মা ছাকিনা বেগমের বলেন, একই বাসায় ভাড়া থাকার সুবাদে পরিচয় হয় শরিফা বেগমের সঙ্গে। শরিফা বেগমের বাড়ি সিলেটে। তার স্বামী শিবপুরের ধানুয়া গ্রামে একটি রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার সকাল ১০টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন শিশু উম্মে হানিকে নিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে সন্ধ্যায়ই শিবপুর থানায় অভিযোগ করি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ ও র‌্যাব। র‌্যাবের সহযোগিতায় মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শরিফা খাতুনকে আটক ও শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) ও তার স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুনকে (২৯) গ্রেপ্তার করা হয়।

শিবপুর মডেল থানার ওসি মো. কোহিনুর মিয়া বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শরীফা খাতুনকে মাধবপুর থেকে গ্রেপ্তারের পর শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow