নরসিংদীতে মিল্কভিটার উদ্যোগে অসহায়দের মাঝে দুধ ও দুগ্ধজাত সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদীতে অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে তরল দুধ ও দুগ্ধ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে ভেলানগর মোড় সংলগ্ন মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদী অফিসে মেসার্স ভুঁইয়া ট্রেড ইন্টারন্যাশনালের উদ্যোগে এসব তরল দুধ ও দুগ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় তরল সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদীর ভুঁইয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ভূঁইয়া সোহেল, অফিস স্টাফ আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় অর্ধশত অসহায় বিধবা ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজানের উপহার হিসেবে তরল দুধ ও দুগ্ধ সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদীতে অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে তরল দুধ ও দুগ্ধ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে ভেলানগর মোড় সংলগ্ন মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদী অফিসে মেসার্স ভুঁইয়া ট্রেড ইন্টারন্যাশনালের উদ্যোগে এসব তরল দুধ ও দুগ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় তরল সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদীর ভুঁইয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ভূঁইয়া সোহেল, অফিস স্টাফ আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় অর্ধশত অসহায় বিধবা ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজানের উপহার হিসেবে তরল দুধ ও দুগ্ধ সামগ্রী বিতরণ করা হয়।
What's Your Reaction?